বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শ্যালিকাকে হত্যার পর রাতেই পলাতক দুলাভাই আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় কিশোরীকে সুমাইয়া আক্তার সেতু(১৪)কে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক দুলাভাই মঞ্জুর আলী সাগরকে আটক করেছে পুলিশ। বুধবার(১৮ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপার মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আটক আসামি। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ সময় পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার নিহত কিশোরীর বাবা আবদুর রহমান মিয়া বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাতামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, মোটরসাইকেলের সূত্র ধরে ২৪ঘন্টা না পেরোতেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মঞ্জুর আলী সাগরকে রাত আড়াইটার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
উল্লেখ্য, গত ১৬জানুয়ারী রাত সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া আমবাগান এলাকার নিজ ঘরে খুন হোন কিশোরী সুমাইয়া আক্তার সেতু। আটককৃত আসামি এবং হত্যাকাণ্ডের শিকার কিশোরী সম্পর্কে শালি-দুলাভাই। বাকবিতণ্ডার জেরে দুলাভাইয়ের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কুপে ঘটনাস্থলেই মারা যায় শালি সুমাইয়া আক্তার সেতু। ঘটনার সময় কিশোরী বাড়িতে একা ছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com