শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা :
পাবনা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার, সামাজিক সুরক্ষা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও ভবিষ্যতের পরিবর্তিত শ্রম পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আগামীর AI প্রযুক্তির যুগ মোকাবেলায় শ্রমিকের অধিকার রক্ষায় এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। শ্রমিকের অধিকার ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা দরকার।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS) আয়োজিত আন্তর্জাতিক শ্রম বিষয়ক সিম্পোজিয়ামে বক্তব্য দেয়া কালে তিনি একথা বলেন।
‘Decent Work and Social Justice for All’ প্রতিপাদ্যে আয়োজিত এই সিম্পোজিয়ামে ডেনমার্ক, নেদারল্যান্ডস, জাপান, পানামা, ফিলিপাইন, তিউনিসিয়া, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শিমুল বিশ্বাস আরো বলেন, আগামীর কর্মজগৎ হবে শ্রমিকের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কর্মজগৎ। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শিমুল বিশ্বাসের কণ্ঠ থাকবে আরও দৃঢ় ও সোচ্চার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com