শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শ্রমিক হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে নেত্রকোনা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
বিএনপি-জামাতের ডাকা অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস-নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যার প্রতিবাদে নেত্রকোনায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ নভেম্বর) মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেত্রকোনার উদ্যোগে ঢাকা বাস স্ট্যান্ডের সড়ক পরিবহন মালিক শ্রমিক কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সামছুর রহমান (ভিপি লিটন), অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক রতন, সহসভাপতি মোঃ আবুল ফজল, সম্পাদক আরিফ খান, যুগ্ম সম্পাদক গাজী মোর্ত্তজা কামাল, জেলা আওয়ামীলীগ নেতা সাইফুল্লাহ এমরান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বজলুর রহমান প্রমূখ। এ সময় বক্তারা, বিএনপি-জামাত অবরোধের নামে সন্ত্রাস-নৈরাজ্য যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং পরিবহন ব্যাবস্থা সচল রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com