মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সংবাদ সম্মেলন এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

শেখ ইমন, ঝিনাইদহ :
উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ষড়যন্ত্র করে রিপণ হত্যা মামলার বাদিকে দিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে নিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শৈলকুপা পৌর এলাকার কলাহাটা নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের রাজনৈতিক কর্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম খোকন,পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, রিপন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিল। তার পিতা আবুল কালাম মাস্টারও আওয়ামী লীগের তৃণমূলের একজন পরীক্ষিত নেতা। রিপন হত্যাকান্ডের সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। রিপন হত্যাকান্ডকে নিয়ে কেও যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com