মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সড়ক যখন মরণ ফাঁদ

Reading Time: 2 minutes

শেখ মো. ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশ-শাহাজাদাপুর রাস্তা দীর্ঘদিন ধরে ৩ কিলোমিটার রাস্তাটির জন্য তিন গ্রামের মানুষ দুর্ভোগে। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বিশ সহ¯্রাধিক মানুষ। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। সামান্য বৃষ্টি হলেই পানি জমে কাদায় ভরা থাকে। রাস্তায় রাস্তায় শুরু হয় এক চালকের গাড়ি অন্য চালক। যাত্রীসহ গাড়ির পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার কাঁচা অংশ পার করে এ যেন নিত্যদিনের দৃশ্য। ভগ্নদশা রাস্তা দিয়ে যান চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। অনেকটা ইঞ্জিনের শক্তি দিয়ে যুদ্ধ করেই যাচ্ছেন চালকরা। আবার কাদায় আটকে যাচ্ছে যানবাহন। চালকের সঙ্গে নিরুপায় যাত্রীরাও। ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ পথচারীরা নিত্যদিন চলাচল করছে। সেই সঙ্গে চলছে শত শত সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন প্রকার যানবাহন।
শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মোঃ মামুন খান বলেন, মলাইশ থেকে শাহাজাদাপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি বেহাল থাকায় এলাকার জনসাধারণ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি অসংখ্য খানাখন্দে আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগীদের রাতদিন হাসপাতালে নিয়ে যেতে চরম অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। দিন যতই যাচ্ছে রাস্তার বেহাল অবস্থাও বাড়ছে। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই জরাজীর্ণ রাস্তায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। ভগ্নদশার কারণে পায়ে হেঁটে চলাচল করাই খুব কষ্টকর। আধা ঘণ্টার দূরত্বের পথ ১ঘণ্টা। অটোরিকশার যাত্রীরা চলাচল করতে গিয়ে গর্তে পড়ে যানবাহন উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়িতে লাশ নিয়ে যাওয়ার কষ্টও সীমাহীন।
অটোরিকশা চালক সিরাজ মিয়া বলেন, এই রাস্তা দিয়ে যানবাহন চালাতে খুবই ভয় করে। রাস্তার এই বেহাল দশার কারণে গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়ছে। তা আবার মেরামত করতে অতিরিক্ত টাকা গুনতে হয়। গাড়ির চাকা গর্তে আটকে যায়। একদিন গাড়ি চালালে পরদিন আর চালাতে ইচ্ছা করে না।
শাহজাদাপুর গ্রামের বাসিন্দা সালাম মিয়া বলেন, মাত্র ৩ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য শাহাজাদাপুর, দেউড়িয়া ও নেয়ামতপুর এই তিন গ্রাম এখনো পিছিয়ে আছে। আধুনিক যুগে বাস করেও এই তিন গ্রামের মানুষ জরুরি ভিত্তিতে কোনো রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পারে না। কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য নিয়ে দূরের বাজারে যেতে পারে না।
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. আছমা আক্তার বলেন, দুই যুগ ধরে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি পাওয়া গেলেও উন্নয়নে কোন প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রাস্তাটি পাকা করার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে সরাইল উপজেলা প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, শাহবাজপুর মলাইশ-শাহাজাদাপুর রাস্তাটি পাকা করার জন্য আবেদন পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com