বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সমাজপতিদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢালার ঘটনায় ৩ জন আটক

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
সমাজপতিদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে শুদ্ধ শিরোনামে এক নিউজ প্রকাশের পর ওই গৃহবধুকে উদ্ধার করে শালিসে রায় দেওয়া ঐ গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ২ জন সমাজপতিসহ ১ নাপিতকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন, গয়েশপুর বাঁশপাড়া নামক গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২) ।জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া নামক একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তাঁর মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেছে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজটি করেছেন ।সোমবার (২৮শে আগষ্ট) সকাল ৯টার দিকে ওই গৃহবধুর বাড়ির আঙিনায় মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এই ঘটনা ঘটে।বিপুলসংখ্যক উৎসুক লোকজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি, পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের এক মসলিম যুবকের সঙ্গে ঐ গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন।খবর পেয়ে সোমবার দুপুরের পর ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করিনি। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছেন।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গৃহবধু বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।মমলার পর শালিসে রায় দেওয়া দুই মাতব্বরসহ চুল কর্তনের ওই নাপিতকে আটক করা হয়েছে।মঙ্গলবার আসামীদের আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com