বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

সরকারী এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত সম্পাদক মাহবুব যুগ্ম সম্পাদক রফিক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার সরকারী এডওয়ার্ড কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টা হতে ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রফেসর মো. মাহবুব হাসান সম্পাদক ও মো. রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।১৩৯ টি ভোটের মধ্যে ১৩৩ টি ভোট কাস্ট হয়েছে।নির্বাচনে সম্পাদক পদে প্রফেসর মো. মাহবুব হোসেন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আব্দুল মজিদ পেয়েছেন ৫০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব খন্দকার মো. সিরাজুল ইসলাম মুরাদ পেয়েছেন ৫১ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মাসুদুর রহমান খান পেয়েছেন ৪৩ ভোট। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শেখ মোহাম্মদ হাসান তারেক ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংস্কৃতিক সম্পাদক পদে আব্দুস ছালাম ৭৮ ভোটে বিজয়ী হয়েছেন।শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর বেলাল হোসেন।নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে কাজ করবেন বলে মনে করেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com