শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সরাইলে কবরস্থানের গাছে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামের উত্তরপাড়া কববস্থান থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেন পুলিশ। এলাকাবাসীরা জানান, বুধবার সকালে কয়েকজন শিশু হারানো ছাগলের খোঁজে কবরস্থানের ভেতরে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় কঙ্কাল দেখে দৌঁড়ে চলে আসে। মুহুর্তে খবরটি গ্রামে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। মরদেহটি অন্তত ২০-২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল কুকুর খেয়ে নষ্ট করে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে। তাই তাকে চেনা যাচ্ছে না। উদ্ধারকৃত মরদেহের কঙ্কালটি উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হাজি কালা মিয়ার মিয়ার ছেলে আবু তাহের(৭৫) এর বলে সনাক্ত করেছেন স্বজনরা। বৃদ্ধের ছোট ভাই ফারুক মিয়া বলেন, আবু তাহের আমার বড় ভাই। গত ২৮ ফেব্রুয়ারী তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। ৭মার্চ আমরা সরাইল থানায় হারানো ডায়েরি করি। দীর্ঘদিন যাবৎ তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে বারপাইকা কবরস্থানে একটি লাশ পাওয়া গেছে শুনে আমরা দৌঁড়ে আসি। এসে দেখি আমাদের বড় ভাই আবু তাহের । জামা ও জুতা দেখে আমরা তাকে চিনতে পারি।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ২৮ ফেব্রুয়ারী সকালে খাওয়া দাওয়া শেষে মাঠে জমি দেখার কথা বলে বাড়ি থেকে বের হন আবু তাহের। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে তার ছেলে সালমান সরাইল থানায় একটি জিডি করেন। মানসিক সমস্যা থেকেই তাহের মিয়া নিখোঁজ হয়ে কবরস্থানে এসে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটির নীচের অংশ শিয়াল কুকুর খেয়ে ফেলেছে। উপরের অংশও বিকৃত হয়ে গেছে। তাই ডিএনএ টেস্ট করানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com