মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সরাইলে ঝড়ের কবলে মেঘনা নদীতে মালবাহী ট্রলার ডুবি

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে মাজু মাঝি নামের মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নরসিংপুর এলাকায় মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটির পরিচালক অরুয়াইল গ্রামের বাসিন্দা আলী মিয়া জানান, ভৈরব বাজার থেকে সরাইল উপজেলার অরুয়াইল বাজার ব্যবসায়ীদের মালামাল নিয়ে ট্রলারটি ভৈরব বাজার ঘাট থেকে ছেড়ে নরসিংপুর এলাকার কাছাকাছি আসার পর ঝড়বৃষ্টি শুরু হয়। ঢেউয়ের কবলে ট্রলারটি কাত হয়ে নদীর পাড়ে তলিয়ে যায়। ট্রলারটি মেঘনার পাড়ে ডুবায় ট্রলারে থাকা লোক সাঁতরে পাড়ে উঠে যায়। তাছাড়া জ্বালানী তেলের ড্রাম ছাড়া সব মাল ডুবে গেছে। ট্রলারটিতে বিভিন্ন পণ্যের মালামাল ছিল যার আনুমানিক মূল্য হবে ৭ লাখ টাকা। নৌকাটির মালিক উপজেলার পাকশিমুল গ্রামের মুকসুদ আলী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com