মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সরাইলে নিখোঁজের দুই দিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

শেখ মো: ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের দুই দিন পর জামাল উদ্দিন(৫৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। গত সোমবার বিকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের বাড়ির পাশের ডুবা থেকে মরদেহউদ্ধার করা হয়। সে লোপাড়া গ্রামের মৃত হাজী আলী মিয়ার পুত্র। পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীরা জানান, গত শনিবার বিকাল ৫ টার দিকে জামাল উদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও জামাল উদ্দিনের কোনো সন্ধান পায়নি। পরদিন রোববার বিকালে নিখোঁজ জামাল উদ্দিনের স্ত্রী হেলেনা বেগম তার স্বামী নিখোঁজের বিষয়ে সরাইল থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। পরদিন সোমবার দুপুর ২ টায় নিখোঁজ জামাল উদ্দিনের লাশ বাড়ির পাশের ডুবায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে করেন। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com