মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সরাইলে ফসলী জমিতে ঝুঁকিপূর্ণ খুঁটি আতঙ্কিত এলাকাবাসী

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলী জমির উপর হেলে পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি। ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে বৈদ্যুতিক তার। হেলে পড়া খুঁটি ও ঝুলে পড়ে তারের নিচ দিয়েই প্রতিদিন চলাচল করছেন স্থানীয় কৃষকেরা। জমিতে সেচ,আগাছা পরিস্কার ইত্যাদি কাজে এই রাস্তা দিয়েই যাতায়ত করেন ওই এলাকার কৃষক। কয়েকদিন পরই শুরু হবে ধান কাটার মৌসুম। তখন হাজারো কৃষকের আনাগোনা হবে এই মাঠে। প্রতিমূর্তে বিপদের আশঙ্কায় আতংকিত রয়েছেন এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী জানায়, কিছুদিন আগে ঝড়ের সময় খুঁটিটি হেলে পড়ে। এরপর ১৫-১৬দিন পার হয়ে গেলেও এটি মেরামত কিংবা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি । স্থানীয় লোকজন আরো জানান ,খুঁটিটি পড়ে গেলে তারগুলো ছিঁড়ে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়কে এসে পড়বে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যান চলাচল করে। তারগুলো ছিঁড়ে পড়লে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। বড়াইল গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ বলেন, জমিতে কাজ করতে গেলে সব সময় আতঙ্কে থাকি। যে কোন সময় খুঁটিটি পড়ে দূর্ঘটনা ঘটতে পারে। সিএনজি চালিত অটোরিকশা চালক আক্তার হোসেন বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় খুব ভয় লাগে যদি বিদ্যুতের তার ছিঁড়ে গাড়ির ওপর পড়ে যায়।
এ ব্যাপারে সরাইল পিডিবির সহকারী প্রকৌশলী মো.আতিকুল্লাহ বলেন, হেলে পড়া খুঁটিটির বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com