মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সরাইলে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা যেন মহোৎসবে পরিণত হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের মুর্তুজ আলী সরকারি জায়গায় তিনটি মার্কেট নির্মাণ করেছেন। সরাইল-নাছিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সওজের জায়গা দখল করে একটি টিনসেড মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দিয়ে আসছেন। এছাড়াও সরাইল গরুর বাজারে সরকারি জায়গায় মার্কেট তৈরি করে চা এবং সেলুনের দোকান ভাড়া দিয়ে আসছেন। আইনের তোয়াক্কা না করে গত কয়েকদিন ধরে আবারও নতুন করে বড্ডাপাড়া ব্রিজ সংলগ্ন সরকারি জায়গায় আরও একটি মার্কেট ইট ও টিন দিয়ে নির্মাণ করছেন মুর্তুজ আলী। এলাকাবাসীরা জানায়, সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করায় পানি নিষ্কাশনসহ এলাকার মানুষের চলাফেরা ও মালামাল নিয়ে আসা-যাওয়া এবং মানুষের দৈনন্দিন কাজে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে মুর্তুজা আলী বলেন, টিনসেডের মার্কেটটি আমার নিজের জায়গায়। এটা নিয়ে মামলা চলছে। আর এখন যে জায়গায় ঘর নির্মাণ করছি সে জায়গাটা সরকারি এটা সত্য। সরকার চাইলে ঘর সরিয়ে নেব।
এ বিষয়ে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন বলেন, জায়গাটি দেখে দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com