মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সাংবাদিকদের সাথে জুড়ী থানার নবাগত ওসির মতবিনিময়

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী :
জুড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে থানা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি মো. বেলাল হোসাইন, সিনিয়র সাংবাদিক হাবীবুর রহমান খান, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী,দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাহমুদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, শাহ আলম, হারিস মোহাম্মদ, ফখরুল ইসলাম, আল আমীন, ফারুক মিয়া, রুমেল হোসেন, সালমান হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
ওসি বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে পুলিশ ও সাংবাদিকরা একইভাবে কাজ করছেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চুরিসহ সব অপরাধ অনেকটা কমে যাবে।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকগণের সব সময়ই সহযোগিতা প্রয়োজন। কোন নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না। থানায় সাধারণ মানুষ যাতে সেবা পায় সেদিকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ প্রবণতা কমাতে সকল শ্রেণি -পেশার মানুষ সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com