মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Reading Time: < 1 minute

সারাবাংলা ডেক্স:
সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি রাজু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত (১৬ এপ্রিল) ২টার দিকে কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে। তিনি একাধিক মাদক মামলার আসামি। তার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, শনিবার দিনগত রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিরা অবস্থান নিয়েছেন, এমন খবর পেয়ে র‍্যাবের টহল দল সেখানে অভিযানে যায়। এসময় টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রারীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানতে পারি, ওই ব্যক্তি মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী ও মাদক কারবারি রাজু। এ ঘটনায় র‍্যাবের একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেজর সাকিব আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছি।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকা সংলগ্ন হায়দ্রাবাদনগরে নাইমকে গুলি করে হত্যা করা হয়। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকারের ছেলে। গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া হলেও তারা সপরিবারে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতো। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের বেশ কয়েকটি চালান জব্দ করে কয়েকজন মাদক বিক্রেতাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংবাদিকতা ছাড়ার পর পুলিশ, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সোর্স হিসেবে কাজ করতেন নাইম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com