শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে ভারতীয় তরুণী ছাবিতা 

Reading Time: < 1 minute

সাইফুল ইসলাম,  হিলি দিনাজপুর :
চার হাজার কি: মি: পথ পাড়ি দিয়ে শখের বসে নিজের সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাত।  শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটে দিনাজপুরের হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন ছবিতা।
ভারতীয় তরুণী ছাবিতা মাহাত জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের ভ্রমণ করতে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। বাংলাদেশ ভারত বন্ধু প্রীতিম দেশ। এ কারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছেন তিনি। হিলি ইমিগ্রেশন চেক-পোস্টের ইনচার্জ (ওসি) বদীউজ্জামান জানান, ছাবিতা মাহাত নামে এক শিক্ষার্থী ভারত থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণের জন্য এসেছেন। আমরা ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে, বাংলাদেশ ভ্রমণের জন্য সহযোগিতা করেছি। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সকল কার্যক্রম শেষে জয়পুরহাট জেলা শহরের উদ্দেশ্য রওনা দিয়েছেন ছাবিতা মাহাত বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com