শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সাঘাটায় মোবাইলের দোকানে চুরি ৮ স্মার্টফোনসহ গ্রেফতার ৩

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটায় আফিয়া টেলিকম নামে এক দোকানে চুরির ঘটনায় ৮টি স্মার্টফোনসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।গ্রেফতাররা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের মৃত বাবুল্লার ছেলে রাসেল হোসেন ওরফে পাভেল (২৩), একই এলাকার আটকরিয়া গ্রামের মোস্তফার ছেলে আব্দুর রহমান (২২) এবং গবারপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল ইমান (১৯)।প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধার সাঘাটা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বালুয়াহাট বাজার থেকে সংঘবন্ধ চোরদলের ৩ সদস্যকে আটক করে। সেই সাথে তাদের কাছ থেকে ৮টি বিভিন্ন মডেলের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গত ১৯ অক্টোবর রাতে গাইবান্ধার সাঘাটায় আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজারে অবস্থিত ওই দোকান ঘরের উপরের টিনের চালা কেটে অজ্ঞাতনামা চোরেরা দোকানের ভিতরে থাকা ১ লাখ ৫৭ হাজার ৪১৯ টাকা মূল্যের বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৭ হাজার ৪১৯ টাকা চুরি করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় সাঘাটা থানা পুলিশ বগুড়ার সোনাতলার বালুয়াহাট বাজার থেকে চোর দলের ৩ সদস্যকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন গ্রেফতার আসামীরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংঘবদ্ধ এই চোরদলে আরো কারা করা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরমধ্যে আসামী রাসেল হোসেন ওরফে পাভেলের নামে বিভিন্ন থানায় ৪টি মামলা বিচারাধীন রয়েছে। সাঘাটা থানায় আসামীদের বিরেুদ্ধে মামলা দায়ের হয়েছে।প্রেস কনফারেন্সে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ-আল-মামুন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ রাকিব হোসেন উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com