শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সাঘাটায় মাথার খুলি-হাড় ও যাদুর বইসহ ভন্ডো গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রতারণা কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে পুলিশ। এসময় জয়নুল আবেদীন জয় (৪৩) নামের এক ভন্ডোকে গ্রেফতার করা হয়।শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জয় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জয়য়ের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি মাথার খুলি ও হাড় দন্ড, ৪টি ওয়াকিটকি সেট চার্জার, ১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডার ১টি, স্যামসাং মনিটর ১টি জব্দ করা হয়। ধৃত জয়কে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কাজে এসব মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com