বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সাঘাটায় সেতু স্বাস্থ্য কমপ্লেক্সসহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, সাঘাটা-ফুলছড়িতে কোন কাজ অবশিষ্ট থাকবেনা। দশ মাসের এমপি হয়ে মাত্র ছয় মাসের ব্যবধানে অসংখ্য রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, ঈদগা মাঠ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন রোধ, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণসহ অনেক উন্নয়ন কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আরো অনেক কাজ চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে আগামী দ্বাদশ নির্বাচনের আগেই অনেক কাজ সম্পন্ন হবে।বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতিয়া মেঘার জাংগাল খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে আর সিসি গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পদুশহর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, সাঘাটা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বকুল, আওয়ামী লীগ নেতা সুমন প্রমূখ।সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এর আগে দক্ষিণ উল্ল্যা চাঁন মিয়ার বাড়ি হইতে সাকোয়া পাকা রাস্ত পর্যন্ত এলজিইডি এর অর্থায়নে ৪৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৫২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি ঐদিন সকাল দশটায় ক্যান্সার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক অনুদানের চেক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com