মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ :
ময়মনসিংহের ভালুকায় কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. শাহজাহান ফকির (৬৫) কে গ্রেফতার করেছে র‌্যাব – ১৪, ময়মনসিংহ। ২৮ জুন বুধবার সকালে ভালুকা উপজেলার কুর্শাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক, অপারেশন ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান ভিকটিম কালু ফকির (৫০) ও আসামীগণ পরস্পর আত্মীয়- স্বজন ও সম্পত্তির অংশীদার। জমি ভাগাভগিকে কেন্দ্র করে ১৯৯৫ খ্রীষ্টাব্দের ১৮ জুলাই সময় অনুমান সকাল ৯ টায় ভিকটিম কালু ফকির চান্দরাটি বাজার থেকে বাড়ীর উদ্দেশ্যে ফেরার পথে বিবাদী শাহজাহান ফকিরের হুকুমে অন্যান্য আসামীগণ উৎ পেতে থাকে। কালু ফকির ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে একা পেয়ে তার পথরোধ করে উপুর্যপরি মারধর করে। মাছ ধরার কোচ দিয়ে পেটে আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে ভিকটিমকে ঘটনাস্থলেই নৃশংসভাবে হত্যা করে।
এরই পরিপ্রেক্ষিতে, ভিকটিমের স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (৩৮) বাদী হয়ে আসামী শাহজাহান ফকির’সহ আরো ০৮ জনের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামী মোঃ শাহজাহান ফকির গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরে ১৩ জুন তারিখে উক্ত মামলার আসামী মো. শাহজাহান ফকির, মো. আনিস ও মো. আলমকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং অপর আসামীদেরকে বেকসুর খালাস প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com