রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

সাজেকে জীপগাড়ি- মোটরসাইকেল সংঘর্ষে পর্যটক নিহত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৮নাম্বার মধ্যপাড়া এলাকায় জীপগাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১পর্যটক নিহত হয়েছে।
শুক্রবার(২৩ ডিসেম্বর) বেলা ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।  জানান সাজেক থানা পুলিশ।
নিহত মোটরসাইকেল চালক তানভির(২৭) চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়। জানা যায়, সকালে সাজেক থেকে ফেরা একটি মোটরসাইকেল তার বিপরিত দিক থেকে আসা জীপগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে পাঠায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে মোটরসাইকেল চালককে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি। পরবর্তীতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com