বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সাদুল্লাপুরে পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে না দেওয়ায় কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সিংগার পাড়া গ্রামে পছন্দের এক ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় ছালমা আক্তার (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছালমা আক্তার এ গ্রামের ছোলাইমান আলীর মেয়ে ও রংপুরের একটি কলেজে অনার্স পড়ুয়া ছাত্রী। স্থানীয়রা জানায়, এলাকার এক ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছালমা আক্তারের প্রেম-ভালোবাসা চলছিল। এরই এক পর্যায়ে ওই ছেলেকে বিয়ে করবে বলে পরিবারকে জানানো হয়। এতে বাবা-মা অসম্মতি জ্ঞাপন করেন। তারপর পরিবারের পক্ষ থেকে আরেকটি ছেলের সঙ্গে ছালমা আক্তারের বিয়ে ঠিকঠাক হয়।
এ বিয়ে বুধবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যা করবে মর্মে বাবা-মাকে জানায় ছালমা। এ নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) ছালমাকে তার বাবা-মা শাসন করে। এরই অভিমানে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ছালমা আক্তার বিষপান করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছালমা আক্তার মারা যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com