মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সাদুল্লাপুরে প্রতিবেশীর জানাজা শেষে বাড়ী ফিরে দেখেন ছেলের লাশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশী দুলা মিয়ার জানাজায় অংশগ্রহণ করতে যান খোকন মিয়া। জানাযা থেকে বাড়ি ফিরে দেখেন তার ছেলে সালমান মিয়া (২) পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, প্রতিবেশী দুলা মিয়া নামের মৃত ব্যক্তির জানাজা-দাফনে গিয়েছিলেন খোকন মিয়া। এরই মধ্যে তার ছেলে সালমান মিয়া সবার অজান্তে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে বাড়ির উত্তরপাশের পুকুরের পানিতে সালমানকে ভাসতে দেখা যায়। মুহূর্তে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু প্রতিনিধিকে বলেন, বুজরুক রুহিয়া গ্রামে পানিতে পড়ে সালমান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com