মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

সাবেক স্বামীর হাতে ডিভোর্সি স্ত্রী খুন: থানায় মামলা দায়ের।

Reading Time: < 1 minute

খুলনা জেলা প্রতিনিধি মোঃশহিদুল ইসলাম :

খুলনার ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন ডিভোর্সি স্ত্রী দুই কন্যার জননী পারভীন বেগম (৪০) নামের এক নারী। সোমবার দিবগত গভীর রাতে (১৫ জুন) উপজেলা সদরে মহিলা কলেজের পশ্চিম পাশে সামছুর ফকিরের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত পারভীন ডুমুরিয়া সদরের কাটাখালি গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের মেয়ে এবং সামছুর ফকিরের বাড়ির ভাড়াটিয়া।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে লাশের সুরতহাল প্রতিবেদন পূর্বক ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় নিহতর মেয়ে নুরজাহান বেগম (১৯) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পারভীনের ২য় স্বামী মোঃ লিটন মোল্যা (৪৩) কে প্রধান আসামী করা হয়।
স্থানীয় সুত্রে ও পুলিশ জানায়, বিগত ৮/১০ বছর আগে লিটন মোল্যার সাথে পারভীনে ২য় বিয়ে হয়। কিন্তু তাদের মধ্যে চরমদ্বণ্ডের সৃষ্টি হয়ে এক মাস পূর্বে পারভীন তার স্বামী লিটনকে ডিভোর্স দেয়। এরপর থেকে লিটন পুনরায় পারভীনকে বিয়ে করতে বিভিন্ন সময়ে প্রস্তাব দিতে থাকে। কিন্তু সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় পারভীন কে হত্যার পরিকল্পনা করে লিটন। একপর্যায়ে সে ঘটনার রাতে পারভীনের শয়ন কক্ষের দরজা ভেঙ্গে টেনে হেচড়ে তাকে বের করে নিয়ে আসে।
এসময় তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনসহ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সাবেক স্বামী লিটনকে মূল আসামী করে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com