শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

সামাজিক-সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, সকল শ্রেণি পেশার মানুষ যেন আনন্দঘণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ‌্যে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের উচ্চবিত্ত শ্রেণিকে এমন মহৎ উদ‌্যোগ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সামাজিক-সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আজ (শনিবার) সাঁথিয়ার জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাঁথিয়া উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটি’র সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি ঈদ উপলক্ষ‌্যে সাথিয়া পৌরসভার গরীব ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ১০ কেজি করে চাল বিতরণ, এতিমখানা ও দুস্থদের মাঝে চেক বিতরণ ও ১০ টি নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাথিয়া কর্তৃক আয়োজিত ‘কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কংগ্রেস’ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা সর্বপ্রথম সমবায়ভিত্তিক কৃষিচাষের উদ‌্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর কন‌্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের সার-বীজ প্রাপ্তি নিশ্চিত করে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করেছেন। খাদ‌্য চাহিদা পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, ১ ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা। সকল জমিকে চাষাবাদের অন্তর্ভুক্ত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সাহায‌্য ও সহযোগীতা করা হবে। সাঁথিয়া উপজেলার নির্বাচিত সরকারী প্রাথমিক বিদ‌্যালয়সমূহে ল‌্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মোঃ শামসুল হক টুকু বলেন, ডিজিটাল প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ করোনাকালকে সুন্দরভাবে মোকাবেলা করেছে। এ সময় প্রযুক্তি ব‌্যবহারের মাধ‌্যমে শহর ও প্রত‌্যন্ত অঞ্চলেও ই-কমার্স দারুণ জনপ্রিয় হয়ে উঠে। অভিভাবকদের উদ্দেশ‌্যে তিনি বলেন, সরকার সকলের দোরদোড়ায় প্রযুক্তির সুবিধা পৌছে দিচ্ছে স্মার্ট নাগরিক তৈরিতে সবাইকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম‌্যান মোঃ সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব)সহকারী পরিচালক (গনসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com