মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধ বিতরণের প্রস্তাব ডেপুটি স্পীকারের

Reading Time: 2 minutes

এম.জে সুলভ, পাবনা :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের পুষ্টি চাহিদা পূরণে প্রানিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশীয় প্রাণিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে খাদ্য ও পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে একইসাথে জনগনের বেকারত্ব দূর ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। পুষ্টির চাহিদা পূরণে পাইলট প্রকল্প হিসেবে সরকারের পক্ষ থেকে ইতোমধ‌্যে সারাদেশে তিনশত প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করার উদ‌্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা যেতে পারে। আজ (বুধবার) বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে “ছাগল ও ভেড়া বিতরণ-২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ডেপুটি স্পীকার বলেন, আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীন অর্থনীতি সফল করার জন‌্য সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হচ্ছে। আপনারা এগুলো বিক্রি না করে প্রতিপালন করবেন। এগুলো থেকে দুধ আসবে এবং এগুলোর বংশ বিস্তার হবে। এভাবে ধীরে ধীরে ছাগল ও ভেড়ার খামারে পরিণত হবে এবং একইসাথে আপনারা সাবলম্বী হবেন। মোঃ শামসুল হক টুকু বলেন, সাবলম্বী হওয়ার জন‌্য শুধু চাকরির পিছনে ছুটলে হবে না। খামার দিয়ে, পশুপালন করে অন্যকে চাকরি দেয়ার মত উদ্যোক্তা তৈরি করতে হবে। যার যে বিষয়ে দক্ষতা আছে সরকার সে বিষয়ে উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহায়তা দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমাদের উচিৎ শুধু শ্রম দেয়া ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করা। সব ধরণের কাজের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর আলীর সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বেড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. মিজানুর রহমান, বেড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক ও শায়লা শারমিন ইতিসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com