মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সারা দেশের ন্যায় ডোমারেও শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :

সারাদেশে একযোগে এবছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। দিনাজপুর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় নীলফামারীর ডোমার উপজেলার ৬টি কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রোববার (৬ই নভেম্বর) সকাল ১১টায় এইচএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র এবং আলিমের কুরআন মজিদ পরীক্ষা শুরু হয়। ২ ঘণ্টার পরীক্ষায় ২০ মিনিট বহুনির্বাচনি প্রশ্নোত্তর ও ১ ঘণ্টা ৪০ মিনিটে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডোমার উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো হলো—ডোমার সরকারী কলেজ, ডোমার মহিলা ডিগ্রী কলেজ, ডোমার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বোড়াগাড়ী), ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চিলাহাটি সরকারী কলেজ ও চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ। এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম জানান, পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার ৬টি কেন্দ্রের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা ও প্রস্তুতি নিতে প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় উচ্চশব্দে গান-বাজনা কিংবা অন্যান্য অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com