বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিংড়ায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, চার গণমাধ্যমকর্মীকে সম্মাননা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :

নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের উদ্যোগে ১ম যৌথ কাব্যগ্রন্থ জনস্রোত এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. শামীম আহমেদ। এসময় হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের বিভিন্ন অনুষ্ঠান প্রচার ও উদ্বুদ্ধ করায় চারজন গণমাধ্যমকর্মীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র (অলোক), অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা, গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম রবিন, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের কোষাধ্যক্ষ জনাব প্রশান্ত কুমার সরকার, মোঃ সুমন প্রামাণিক। অনুষ্ঠানে ২০২২ সালে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের বিভিন্ন অনুষ্ঠান প্রচার ও উদ্বুদ্ধ করায় প্রথম আলো’র নাটোর জেলা প্রতিনিধি এডভোকেট মোঃ মুক্তার হোসেন, যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল হক সরকার, দেশ রুপান্তর ও ডেইলি সান পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি মো. আবু জাফর সিদ্দিকী ও স্থানীয় সংবাদ শৈলী’র প্রতিবেদক মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। মানবতার কল্যাণে কাজ করায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com