বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব শুরু

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
নাটোরের সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব শুরু হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে শুক্রবার সকাল ৯ টা থেকে ইংলিশ ক্যাম্পের মাধ্যমে এ উৎসব শুরু হয়। প্রথম দিনের সেসন শুরু করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও শিক্ষক মুনজেরিন শহীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলার ৭০ টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আল ইমরান, সিংড়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, ২০ জানুয়ারি থেকে শিক্ষা উৎসবে ইংলিশ ক্যাম্প, গণিত ক্যাম্প, প্রোগ্রামিং ক্যাম্প, আইসিটি ক্যাম্প ছাড়াও শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com