বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিংড়ায় মহাসড়কে অভিযান জরিমানা আদায় ইউএনও’র

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :

নাটোর-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌর শহরের বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন ও ইন্স্যুরেন্সের কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি বাস ও চারটি মোটরসাইকেলকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পৃথক ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এতে প্রতিদিনই মানুষের প্রাণহানীসহ গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে ও অবৈধ যান চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদ ও টিএএসআই আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com