বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সিংড়ায় ১৬৫৯ জনকে সম্মাননা ও সংবর্ধনা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :

নাটোরের সিংড়ায় ১৬ ক্যাটাগরিতে ১৬৫৯ জনকে সম্মাননা ও সংবর্ধনা দিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। চলনবিল শিক্ষা উৎসবের মাধ্যমে উদ্যোক্তা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সংবর্ধনা দেন। শুক্রবার বিকেল ৪টায় উপজেলা কোর্টমাঠে ১২দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবের ৮ম দিনে সিংড়া রত্ন সম্মাননা, রত্নাগর্ভা মা সম্মাননা, মরণোত্তর গুণীজন সম্মাননা, অবসর প্রাপ্ত শিক্ষক সম্মাননা, শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা, অদম্য মেধাবী সম্মাননা, কর্ম জীবনে সফল যারা কেমন তারা সম্মাননাসহ ১৬ ক্যাটাগরিতে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। সিংড়া রত্ন সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান জনাবা ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, সিংড়া উপজেলার নিমাকদমা গ্রামের সন্তান জাকিয়া সুলতানাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জনাবা ফাহমিদা কাদের, শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক ও চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com