শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিংড়ায় অনলাইনে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট,সিংড়া নাটোর :
নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র ভবনের শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুজিবশত বর্ষ উপলক্ষে স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র সহ এক যোগে দেশের ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র,১১০টি বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র,৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও ৫টি মুজিব কিল্লার ভবন উদ্বোধ এবং ৫টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রধান মন্ত্রীর অনলাইন ভিত্তিক এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মোঃ আলামিন সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী,চেীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন,স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজার রহমান সহ বিভিন্ন পেশজীবি মানুষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com