বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিংড়ায় আগুন লেগে ঘুমন্ত শিক্ষার্থীর মৃত্যু

Reading Time: < 1 minute

সিংড়া প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগে সাগর (১৮) নামের একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থী সাগর ঐ গ্রামের আবু বক্কর সিদ্দিকী বাবুর ছেলে। সে গত বছর জামতলী আমজাদ হোসেন মেমোরিয়াল স্কুল থেকে এসএসসি পাশ করে।

মঙ্গলবার দিবাগত রাতে শর্ট শার্কিটে আগুন লেগে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, ঐ গ্রামের আবুল কালামের বাড়ি দেখাশোনা করতো সাগর। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ঘুমিয়ে যায় সে। গভীর রাতে বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকারে গ্রামবাসী জেগে উঠে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com