বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিংড়ায় চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্য আটক ট্রাক জব্দ

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :

নাটোরের সিংড়ায় দুইটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি টিম নাটোর-বগুড়া মহাসড়কে টহল দিচ্ছিলো। এসময় নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাকের গতি সন্দেহ হলে তাকে থামানোর সিগন্যাল দেয় পুলিশ। ট্রাকের চালক আরো গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকে থাকা গরু দুইটি চুরি করে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য, তাদের দেয়া তথ্যমতে চোর চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com