বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিংড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি কলেজের অফিস সহায়ক আটক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চামারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক আব্দুল খালেককে (৫৮) আটক করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয়রা আটক করে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।
আটক আব্দুল খালেক হাতিয়ান্দহ ইউনিয়নের হাসিঘাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, চামারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক আব্দুল খালেক একাদ্বশ শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। বুধবার কলেজ চলাকালীন সময়ে লাইব্রেরিতে সেই ছাত্রীকে শ্লীলতাহানি করলে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী ছাত্রী বলেন, আব্দুল খালেক প্রায়ই আমাকে কুপ্রস্তাব দেয়। তাঁকে অনেকবার নিষেধ করেছি তারপরেও বুধবারে কলেজে তিনি আমাকে শ্লীলতাহানি করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত আব্দুল খালেক বলেন, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। কলেজের অফিসরুমে বসে থাকার সময় অসাবধানতাবশত ঐ ছাত্রীর পায়ের সঙ্গে পা লেগেছে। শুধু এতটুকুই।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা অফিস সহায়ক আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com