বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সিংড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট , সিংড়া নাটোর:

নাটোরের সিংড়া উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি এলাকার ৫ কৃষকের ৪ বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে প্রায় দেড়’শ জন নেতাকর্মী এতে অংশ নেয়। চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেন। চকসিংড়ার কৃষক মারফত আলী বলেন, আমার ১ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনামূল্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। মোছাঃ শুকুরন বলেন, কয়েক দিন আগে থেকে তার ১৬ শতাংশ জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল বলেন, বাংলাদেশ সরকারের সফল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা উপজেলা ছাত্রলীগ অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। আজ প্রথমদিনে ৫ জন দরিদ্র কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো বোরো মৌসুমে এ ধারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com