মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিংড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৩ হাজার রোগী

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, নাটোর:
নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছে ৩ হাজার রোগী।শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।জানা যায়, ডাক্তার শান্তনু কুমার সাহার উদ্যোগে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৫ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এ নিয়ে ১৫ বছর যাবৎ দুর্গাপূজায় এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি।উদ্যোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দুর্গাপূজায় আমরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে থাকি। এটা আমাদের ১৫তম অধিবেশন। আমরা সবসময় সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।ডাঃ শান্তনু কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় ১৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com