শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিংড়ায় মসজিদের ভেতরে মুসল্লিকে মারধরের অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম, সিংড়া নাটোর :

নাটোরের সিংড়ায় মসজিদের ভেতরে এক মুসল্লিকে মারধরের অভিযোগ উঠেছে আ’লীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (২১ এপ্রিল) জুমার নামাজের সময় চৌগ্রাম কেন্দ্রীয় মসজিদের উন্নয়নের জন্য ধান আদায়কে কেন্দ্র করে ইয়াকুব আলী নামের মুসল্লিকে মারধর করে ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আলতাব হোসেন জিন্নাহ। উপজেলা আ’লীগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ। অভিযোগ সূত্রে জানা যায়, চৌগ্রাম কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ মসজিদের উন্নয়নের জন্য ধান আদায়ের জন্য মুসল্লীদের মধ্যে আহ্বান জানান এবং মুসল্লীর সবাই দান করতে ইচ্ছা পোষণ করে। সেসময় চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ মোঃ সুমন হোসেনকে দিয়ে ধান উত্তোলন করতে বাঁধা প্রদান করেন। সেসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদের সাথে সুমনের কথা কাটাকাটি হয়। এসময় আলতাব হোসেন ইমামের হাত থেকে মাউথপিস কেড়ে নিয়ে গালিগালাজ করে। পরে ইয়াকুব আলী বলে যে আগে নামাজ পড়ি পড়ে সব ঝামেলা মিটাবো, সেসময় আলতাব হোসেন ইয়াকুব আলীকে মসজিদর ভিতর কিলঘুষি মারে। এবং মাউথপিসের তাঁর ছিড়ে ফেলে। এ বিষয়ে জানতে আলতাব হোসেন জিন্নাহর ফোনে একাধিকবার ফোন দিলে তার ফোনে ফোন ঢুকেনি। সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান বলেন, সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com