শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জের তাড়াশে কিডনি রোগী মেধাবী ছাত্র জুনায়েদকে বাঁচাতে দরকার ১২ লাখ টাকা

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশের মেধাবী ছাত্র জুনায়েদ ইবনে আক্কাস আলীর দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকার শ্যামলীতে সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। তাকে বাঁচাতে হলে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য ১২ লাখ টাকার প্রয়োজন। তার এই চিকিৎসার
ব্যয় বহন করা তার বিধবা মায়ের একার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার মা হালিমা খাতুন আবেদন জানিয়েছেন।
জুনায়েদ তাড়াশ উপজেলার কাস্তা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর একাদশ শ্রেনীর মেধাবী ছাত্রা। তার মা হালিমা খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলের দুইটি কিডনিই বর্তমানে অকেজো হয়ে গেছে। তাকে প্রতি সপ্তাহে দুইবার ডায়লাইসিস করতে হয়। বর্তমানে জুনায়েদ ঢাকার শ্যামলীতে সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ তানভীর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন জানিয়েছেন জুনায়েদকে বাঁচাতে হলে তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। আমি মা হয়ে ছেলেকে একটি কিডনি দান করতে চাই কিন্ত কিডনি প্রতিস্থাপন করতে খরচ হবে ১২/ ১৩ লাখ টাকা। এতো টাকা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়।
তাই সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। তার এই আবেদনে সাড়া দিয়ে সিরাজগঞ্জের সামাজিক সংগঠন সম্মিলিত প্রয়াস (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) ‘র
পক্ষ থেকে বুধবার সকালে অসুস্থ্য জুনায়েদ এর মা হালিমা খাতুনের হাতে নগদ ৬১ হাজার পাঁচশত টাকা তুলে দেন। এসময় সম্মিলিত প্রয়াসের সভাপতি এ এইচএম মহিবুল্লাহ মহিব, স্থায়ী সদস্য আব্দুল হান্নান, মোহাম্মদ আলী জিন্নাহ, ডাঃ হাকিম বাবু ও আলী আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মিলিত প্রয়াসের সভাপতি এ এইচএম মহিবুল্লাহ মহিব সমাজের বিত্তবানদের নিকট মেধাবী ছাত্র জুনায়েদের সুচিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।
সাহায্য পাঠানোর ঠিকানা মোছাঃ হালিমা খাতুন, মোবাইল নং- ০১৩০২-৫৭৪৮৪৮ (বিকাশ),০১৮৫০-৮২৮৭৮১(নগদ)

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com