শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জের তাড়াশে ব্রি ধান-৮৯ চাষে সাফল্য

Reading Time: < 1 minute

সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে নমুনা শস্য হিসেবে কৃষকদের ব্রি ধান-৮৯ চাষ করার পরামর্শ দেন কৃষি বিভাগ। এতে বিঘা প্রতি ৩৬ মণ থেকে ৩৯ মণ পর্যন্ত ফলন পেয়েছেন কৃষকেরা।
পৌর এলাকার উলিপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, তিনি এক বিঘা জমিতে ব্রি ধান-৮৯ চাষ করে ৩৯ মন ধান পেয়েছেন। বৃ-পাচান গ্রামের মফিজ উদ্দীন নামে আরেকজন কৃষক বলেন, ১৭ বিঘা জমিতে তিনি এই ধানের চাষ করেছিলেন। বিঘা প্রতি ৩৬ মণ করে ফলন হয়েছে।
কৃষি বিভাগ সূত্র জানিয়েছেন, ব্রি ধান-৮৯ চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। এই ধানে রোগ বালাই কম হয়। পোকার আক্রমণও কম হয়। অন্যান্য জাতের ধানের তুলনায় সাত থেকে দশ দিন আগে পেকে যায়। ফলনও অনেক বেশি। দামে ও ধরনে ব্রি ধান-২৯ মতই।
এ প্রসঙ্গে কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, নমুনা শস্য হিসেবে চলতি বোরো মৌসুমে ৬০ হেক্টর জমিতে ব্রি ধান-৮৯ চাষ করে সাফল্য পাওয়া গেছে। আগামীতে অধিকাংশ ক্ষেতে কৃষকেরা এই ধানের চাষ করবেন বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com