শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জের সলঙ্গায় ইমামের বেতনের টাকা তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত

Reading Time: < 1 minute

আলামিন সরকার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গায় তারাবীর নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে খোরশেদ আলম (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ উপজেলার চকমনোহরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (২৩ এপ্রিল) ভোররাতের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খোরশেদ আলম থানার চকমনোহরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে। এসময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, চকমনোহরপুর গ্রামের আকতার হোসেন গ্রুপের সঙ্গে একই গ্রামের খোরশেদ গ্রুপের আগে থেকে বিরোধ চলে আসছিল।
শুক্রবার জুমার নামাজ শেষে তারাবী নামাজ পড়ানো ইমামের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদের মধ্যেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আকতার গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালালে খোরশেদ আলম ঘটনাস্থলেই গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই মন্টু জানান, তার ভাই একজন কৃষি দিনমজুর। ইমামের বেতনের কথা বলতে গেলে আকতার গ্রুপের লোকজন তার ওপর হামলা করে । সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, তারাবীর নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে খোরশেদ আলম গুরুত্বর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com