বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

Reading Time: < 1 minute

ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ:
আদালতে আত্মসমর্পণ করে ২০১৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় জামিন আবেদন করলে নামঞ্জুর করে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে ২০১৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন সেরাজুল ইসলাম। শুনানি শেষে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক, জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ সময় জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন জেলা জজকোর্টর পিপি আব্দুর রহমান ও আসামিপক্ষের আইনজীবী ইন্দ্রজিত সাহা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যেহেতু এই মামলায় সবাই জামিনে আছেন এবং সেরাজুল ইসলাম আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করেছিল সেক্ষেত্রে আমার মনে হয় তার জামিন পাওয়া উচিত ছিল। এদিকে সেরাজুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com