বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি :

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে গরু চুরিতে বাধা দেয়ায় পিকআপ চাপায় গৃহবধূকে হত্যার ঘটনায় আন্ত জেলা ডাকাত দলের ৪ জন পলাতক আসামি গ্রেফতার।

গত ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ ভোর ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়ার গ্রামের একটি বাড়ি থেকে গরু চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল চোরচক্র। গোয়াল ঘরে থাকা অন্যান্য গরুর ডাকে টের পেয়ে বাড়ির গৃহবধূ সেলিনা খাতুন(৪৫), স্বামী আমির চাঁন(৫৩), তার দুই ছেলে জুবাইল(২১) এবং ওয়ালিদ(১৪) বাড়ীর বাইরে বেরিয়ে এসে দেখেন তাদের ২ টি গরু পিকআপে তোলা হয়েছে। গাড়ী থামানোর জন্য গৃহবধূ সেলিনা খাতুন(৪৫) ও তার ছেলে পিকআপের সামনে গিয়ে গাড়ী থামানোর চেষ্টা করেন।  এ সময় চোরচক্রটি দ্রুত গতিতে পিকআপ চালিয়ে মা ও ছেলেকে চাকার নিচে পৃষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ সেলিনা খাতুন(৪৫) নিহত হন এবং ছেলে জুবায়ের গুরুতর আহত হন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় চরসারটিয়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুসহ পিকআপ টি রেখে পালিয়ে যায় চোর চক্র। পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া গরুসহ পিকআপটি থানায় নিয়ে আসে।

উক্ত ঘটনায় মৃত সেলিনার স্বামী বাদি হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মোঃ আমিরুল ইসলাম @ আমিরসহ অজ্ঞাত নামা আসামীর বিরুদ্ধে দস্যুতা এবং হত্যা করার অপরাধে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১/৬৭, ধারা ১৮৬০ সালের ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক ভাবে চাঞ্চল্য সৃষ্টি করে, পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হয়। পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১ এর সহায়তা র‌্যাব-১২’র একটি চৌকস আভিযানিক দল। আধুনিক তথ্য প্রযুক্তি ও র‌্যাব গোয়েন্দা শাখার সার্বিক সহযোগীতায় গত রাত ভর সিরাজগঞ্জ এবং টাংগাইলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অজ্ঞাত আসামি ১। মোঃ লতিফ হোসেন(৪৫), পিতা- মৃত আবুল শেখ@ চাঁন মিয়া, সাং- সিরাজগঞ্জ মিরপুর, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ , ২। জহিরুল শেখ(৩৫), পিতা- আবুল হোসেন, সাং- শিবপুর, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ, ৩। আঃ ছালাম(৩৮), পিতা- মৃত আবুল হোসেন, সাং- চন্ডীবর, থানা- শাহজাহানপুর, জেলা- বগুড়া, ৪। মোঃ মিন্টু মিয়া(৩৪), পিতা- মোঃ জহুর উদ্দিন, সাং- বারইপাড়া, থানা- ধনবাড়ি, জেলা- টাংগাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেক্ষ যে গ্রেফতারকৃত আসামিরা পূর্বেও একাধিক চুরি এবং ডাকাতির সাথে সম্পৃক্ততা থাকায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজ ২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় র‌্যাব-১২’র ব্যাটালিয়নে একটি বিশেষ প্রেস ব্রিফিং এর মাধ্যমে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এ তথ্য নিশ্চিত করেন।

স্বাক্ষরিত-মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com