বুধবার, ০৩ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ লাখ টাকার হেরোইনসহ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

২০ লাখ টাকার হেরোইনসহ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ হুমায়ুন কবিরকে নামের এক মাদক কারবারিকে সিরাজগঞ্জে গ্রেফতার করেছে র‌্যাব-১২, এর সদস্যরা। একই সাথে সানিজদা বেগম নামের তার সহযোগী নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের মোঃ আব্দুস সালামের মেয়ে মোছাঃ সানিজদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৮)।
রবিবার (১২ ফেব্রুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম)। তিনি জানান, শনিবার (১১ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নিউমার্কেটর একটি কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ২১০ গ্রাম হেরোইনসহ নারী-সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি মটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক কারবারিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। এদিকে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ হুমায়ুন কবির (কারারক্ষী নাম্বার ৩২১৪৮) হেরোইনসহ গ্রেফতার হওয়ায় কারাগার পাড়ায় ব্যপক গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে রাজশাহী কারা অভ্যান্তরে বিভিন্ন ধরনের মাদকের প্রবেশের বিষয়ে। নাম প্রকাশ না করার শর্তে কারাগার সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, কড়া নিরাপত্তার মধ্যে কারা অভ্যান্তরে মাদক প্রবেশ বাইরের কারো দ্বারা কোন ভাবেই সম্ভব নয়। কিছু অসাধু সিপাই, জামাদার তাদের আস্থাভাজন কর্তা ব্যক্তিদের সাথে সখ্য রেখেই কারাগারে মাদকের কারাবার চালায়। এ ব্যপারে জানতে জেল সুপারের মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com