মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১শ ৯৬ বোতল ফেন্সিডিল ৩২কেজি গাাঁজাসহ ১জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিরাজগঞ্জ:
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা হতে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১টি ট্রাক জব্দ।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০৮ নভেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১১.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সিরাজগঞ্জ টু পাবনা মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২.১৭০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোনসহ ০১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ রায়হান আলী (২৩), পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং-বালিয়ারপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com