বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম (আনুমানিক মূল্য-৩২,০০,০০০/-) টাকার হেরোইনসহ ২শীর্ষ মাদক ব্যবসায়ী আটক; মোটরসাইকেল জব্দ।
গত১৯/০৫/২০২২ খ্রিঃ সন্ধ্যা ০৬.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন তাড়াশ গ্রামস্থ বারুহাসগামী রাস্তার উত্তর-পশ্চিম ওয়াবদার জনৈক মোঃ রমজান আলীর বসত বাড়ীর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২৫(তিনশত পঁচিশ) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ,৩ টি মোবাইল ফোন এবং নগদ ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১) মোঃ জমিন আলী(৩৬), পিতা-মৃত গোলবার হোসেন, সাং-সিংহগাঁতী মধ্যপাড়া, ২) মোঃ আবু ওয়াজকুরুনী(৩৫), পিতা-মোঃ বাবর আলী, সাং-বালসাবাড়ী, স্কুলপাড়া, উভয় থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র ও বিস্তারিতঃ
এম. রিফাত-বিন-আসাদ, মেজর, মিডিয়া অফিসার,র‌্যাব-১২।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com