বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৪২ কেজি গাঁজাসহ ০৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক ; প্রাইভেটকার ও পিকআপ ভ্যান জব্দ। গত ১৪/১১/২০২২ ইং তারিখ রাত ০২:২৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর একটি চৌকষ যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের অনুমান ১০০ গজ পূর্ব দিকে জনৈক আঃ আজিজ ফিলিং স্টেশনের দক্ষিন পার্শ্বে মহাসড়কের পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হতে মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ করিম, সাং-গোবিন্দপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা ২। মোঃ সাইফুল ইসলাম @ সোহেল (৩০), পিতা-মোঃ সেলিম মিয়া, সাং- দ্বিতীয় মুরাদপুর, থানা- দ্বিতীয় মুরাদপুর, জেলা-কুমিল্লা ৩। মোঃ রুবেল আহম্মেদ @ সেন্টু (৩২), পিতা- মোঃ হিরোন মিয়া, সাং- দ্বিতীয় মুরাদপুর, থানা- দ্বিতীয় মুরাদপুর, জেলা-কুমিল্লা।

২। ১৪/১১/২০২২ ইং তারিখ রাত ০৩:০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর একটি চৌকষ যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের অনুমান ১০০ গজ পূর্ব দিকে জনৈক আঃ আজিজ ফিলিং স্টেশনের দক্ষিন পার্শ্বে মহাসড়কের পাকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হতে মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ইকবাল হোসেন (২৩), পিতা- মৃত আঃ রাজ্জাক, সাং-রাধানগর, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা ২।  মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং-রাধানগর, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন  জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত-মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার,            র‌্যাব-১২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com