বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে ১শ ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:

সিরাজগঞ্জ সদরে ১১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ২০ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ০৮.০৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডা রেল ক্রসিং মোড়স্থ জনৈক মিজানুর রহমান এর চা বিস্কিটের দোকানের পূর্ব দিকে সিরাজগঞ্জ শহর থেকে কড্ডার মোড়গামী রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ মানিকুল ইসলাম(৩০), পিতা- মৃত মোহবুল হক, সাং- বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ ফেন্সিডিল সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়ার সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার, র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com