বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সিরাজগঞ্জে ২০কেজি গাঁজাসহ নারী মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে র‌্যাব-১২

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা হতে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক সম্রাজ্ঞী আয়শা ও মুর্শেদাকে আটক করেছে র‌্যাব-১২।

মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১২ এপ্রিল ২০২৩ খ্রিঃ রাত ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে ভারায় চালিত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোসাঃ আয়শা খাতুন (৪০) স্বামী- মোঃ মজলু, সাং-তলেগ্রাম, থানা-বোরুড়া, ২। মোসাঃ মুর্শেদা খাতুন (৪৫) স্বামী-কবির হোসেন, সাং-কলা বাগান, থানা-চৌদ্দগ্রাম, উভয় জেলা- কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com