বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় দুই কিশোর গ্রেপ্তার

Reading Time: < 1 minute

সাব্বির মির্জা সিরাজগঞ্জ :
উল্লাপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা হলেন, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চকপাড়া এলংজানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে হৃদয় হোসেন (১৭) এবং একই গ্রামের রহমত আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৬)। বৃহস্পতিবার গভীর রাতে এদেরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক হুজ্জাতুল ইসলাম ধর্ষিতা ছাত্রীর পরিবারের উদ্বৃত্তি দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষিতা পঞ্চম শ্রেণির ছাত্রীর মা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এই মামলায় তিনি অভিযোগ করেন, উল্লিখিত দুই কিশোর তাদের দুই সহযোগীর সহযোগিতায় তার ১২ বছরের মেয়েকে বেশ কিছুদিন ধরে রাস্তায় উত্ত্যক্ত করছিলেন। কয়েকদিন আগে ফুসলিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে তারা ধর্ষন করে। বিষয়টি তার মেয়ে পরিবারের লোকজনকে জানালে তিনি মামলা করার উদ্যোগ নেন। পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ধৃত দুই কিশোরকে থানায় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com