বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সীমান্তবর্তী এলাকার নিরাপত্তায় বিজিবি’র ধারাবাহিক আলোচনা সভা 

Reading Time: < 1 minute

শরিফুল ইসলাম, রাজিবপুর কুড়িগ্রাম:
বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রাম জেলার রাজিবপুর-রৌমারী সহ বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ০৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপি’র উদ্যোগে ২০ মে ২০২৩ তারিখ মোট ২৬টি স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এই ধারাবাহিকতায়  গত ১৯ মে ২০২৩ তারিখ মোট ৩৭টি স্থানে একইভাবে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় বন্য হাতির আক্রমণ হতে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।  এ বিষয়ে গত ১৮ মে ২০২৩ তারিখ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি’র  উল্লেখিত জেলা সমুহের ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ জানায়, বিজিবি’র আয়োজনটি প্রশংসনীয়। আমরা সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় গুলো জানতে পারছি। চর রাজিবপুর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস বলেন, বিজিবি’র ধারাবাহিক আলোচনা সভার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষেরা নিরাপত্তায় বিষয়টিও বুঝতে পারছে। সেই সাথে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষার্থে বিষয়গুলো পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিতে পারছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com